
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চরম্বা ইউনিয়নের নয়াবাজার এলাকা থেকে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ ২০ জুলাই শনিবার রাত সাড়ে ৮টায় লাশটি উদ্ধার করা হয়। অজ্ঞাত মহিলার অনুমানিক বয়স ৩৫ বৎসর বলে ধারণা করা হচ্ছে।

লোহাগাড়া থানার এসআই আবু বক্কর জানান, রাতে ঘটনাস্থলে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তিনি ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ও সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
স্থানীয়রা জানান, অজ্ঞাত ওই মহিলা মানসিক ভারসাম্যহীন ছিল। ৫/৬ মাস পূর্বে থেকে তাকে এলাকায় ঘুরাফেরা করতে দেখা গেছে এবং সব সময় পবিত্র কোরআন তেলোয়াত করতেন। ধারণা করা হচ্ছে অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner