
ফাইল ছবি
নিউজ ডেক্স : পাবর্ত্য বান্দরবানের লামায় পাহাড় ধসের ঘটনায় নুরহাজান বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার রাতের ভারীবর্ষণে পাহাড় ধসে এ ঘটনা ঘটে। লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমী এ খবর নিশ্চিত করেছেন।
এদিকে লামা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় লামা পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত ৫০ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গতদের উদ্ধারের কয়েকটি টিম কাজ করছে।

লামা পৌরসভার মেয়র মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, গত কয়েকদিনের টাকা ভারী ভর্ষণের কারণে পাহাড়ি ঢলে লামা বাজারসহ পৌরসভার অধিকাংশ এলাকা ডুবে গেছে। ফলে পানি বন্দি হয়ে পড়েছেন পৌরসভার অন্তত ৪০ হাজার মানুষ।
লামা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাপান বড়ুয়া বলেন, রাতের দিকে বন্যায় প্লাবিত হওয়ার কারণে বাজারের ব্যবসায়িরা দোকানের কোনো মালামাল সরাতে পারেনি। সব পানিতে ভিজে নষ্ট হয়েগেছে।
লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামাল জানান, লামা উপজেলার ফাঁসিয়াখালী, আজিজনগর, ফাইতং, রূপসীপাড়া এলাকায় পাহাড়ি ঢলে বন্যা দেখা দিয়েছেন। সেখানে পানি বন্দি হাজার হাজার মানুষ। লামা সদর ইউনিয়নে পশ্চিম মধু ঝিরিতে পাহাড় ধসে নুরহাজান বেগম (৬০) নামের এক বিধবা নারী মারা গেছেন।
Lohagaranews24 Your Trusted News Partner