![]()
নিউজ ডেক্স : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার ছদাহা হাসমতের দোকান এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় এক কিশোরের মৃত্যু হয়েছে। ২২ মে বুধবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইকেল আরোহী এহছানুল হক (১৬) কক্সবাজার জেলার পেকুয়া উজানটিয়া এলাকার সৈয়দ করিমের পুত্র।

জানা যায় , ঘটনার দিন কয়েকজন যুবক একাধিক সাইকেল নিয়ে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। সাইকেলগুলো হাসমতের দোকানের সামনে পৌঁছলে অপর একটি সাইকেলের সাথে ধাক্কা লেগে এহছান তার গাড়ি থেকে সড়কের ডান পাশে পড়ে যায়। এ সময় পেছন দিক থেকে আসা কক্সবাজারমুখী প্রিমিয়ার সিমেন্ট বুঝায় একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলে মারা যায়।
সাতকানিয়া থানার এসআই শামীম আল মামুন জানান, সিমেন্ট বোঝায় কাভার্ড ভ্যানের চাপায় এহছান নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায়। লাশটি উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়রা কাভার্ডভ্যান ও চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে জানা যায়।
Lohagaranews24 Your Trusted News Partner