
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার পুটিবিলা পূর্ব তাঁতী পাড়ার হাজী শফিকুর রহমান মেম্বারকে এলাকার কতিপয় চিহিৃত দুঃস্কৃতিকারী ও সন্ত্রাসীচক্র অপহরণ এবং হত্যার পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়ে সংবাদ সম্মেলনে করা হয়েছে। আজ ১১ মে শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন হাফেজ নুরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, জনৈক আনোয়ার হোসেন, রবি হোসেন, আব্দুল কাদের, শাহ্ আলম, মোজাফ্ফর আহাম্মদ, রফিক আহাম্মদ, গিয়াস উদ্দিন, মমতাজুর রহমান, ফরিদুল আলম, নেছার উদ্দিন, আলমগীর, মো: দিদার, মো: সারোয়ার, জামাল উদ্দিন গত ১ মে ভোররাত ৪ টার দিকে চৌকিদার “বানু”কে দিয়ে ঘুম থেকে ডেকে নিয়ে ঘন্টা দুয়েক অপহরণ ও হত্যার উদ্দেশ্যে মানসিক ও শারীরিক নির্যাতনের পর তাদের শিখানো কিছু বক্তব্য দিতে বাধ্য করে। তিনি জীবনের ভয়ে তাদের শিখানো মতে সবকিছু বলে ফেলি এবং তা তখন কতিপয় ব্যক্তি মোবাইলে ভিডিও রেকড করে। পরে তা কতিপয় নামধারী কিছু সাংবাদিকদের দিয়ে টাকা বিনিময়ে বিভিন্ন অনলাইনে প্রচার করে। যার কোন সত্যতা ও ভিত্তি নেই। এরপর সকাল ৮ টার দিকে লোহাগাড়া থানার ডিউটি অফিসারের সামনে একটি আগ্নেয়াস্ত্রসহ তাকে হাজির করে। তখন ডিউটিরত থানার অফিসার এসআই জহুরুল ইসলাম বিষয়টি সন্দেহজনক ও সাজানো মনে করায় আগ্নেয়াস্ত্র উপস্থাপনকারী আনোয়ার হোসেন, রবি হোসেন ও আব্দুল কাদেরকে থানার আটকিয়ে রাখেন। পরবর্তী ডিউটি অফিসার আসার পর আটক ব্যক্তিদেরকে ছাড়িয়ে নেয়ার জন্য গিয়াস উদ্দিন, ফরিদুল আলম ও সরোয়ার আলম ব্যাপক তদবীর শুরু করেন। যার ফলশ্র“তিতে থানা কর্তৃপক্ষ অজানা কারণে তাদেরকে মুক্তি দিয়ে দেয় এবং হাজী শফিকুর রহমানকে ভাংচুরের একটি মিথ্যা মামলায় (নং-০১(৫)১৯) জেল হাজতে প্রেরণ করেন। গত ৮ মে আদালত তাকে উক্ত মামলা থেকে জামিন দেন এবং ৯ মে চট্টগ্রাম জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ফজলুল কবির, নুরুজ্জাহান, মোসাদ্দেক হোসেন জুনায়েদ। তারা হাজী শফিকুর রহমানকে হত্যার পরিকল্পনাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। সম্মেলনে বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন চ্যানেলের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
Lohagaranews24 Your Trusted News Partner