
____জেসমিন সুলতানা চৌধুরী____
যদি দেখতে চাও প্রাণের মেলা,
চল সবে চল তবে বৈশাখী মেলা।
রঙের মেলা, সংয়ের মেলা বৈশাখী মেলারে বৈশাখী মেলা।
কাঁটায় ভরা ইলিশ আর পান্তা ভাত
যে শিশু কখনো দেখেনা ছুঁয়ে,
দিনের প্রথম আলোতে সে শিশু ভেজায় হাত
মাটির থালায় পান্তা ইলিশ দিয়ে।
পহেলা বৈশাখ নিয়ে আসে উৎসবের আমেজ ঘরে ঘরে,
লাল সবুজ শাড়ি, পাঞ্জাবি, জামা কেনার ধূম পড়ে ।
ফুলের অলংকারে পরীরা সাজে ফুলপরী, লালপরী, নীলপরী বেশে।
আর নানা পদের আয়োজন আহারের,
এ যেন এক মিলন মেলা
শিশু থেকে বৃদ্ধ সকলের।
ঘুরে ফিরে পহেলা বৈশাখ আসে ক্ষণিকের জন্য,
আনন্দ আড্ডায় সময় কাটিয়ে কর্মব্যস্ত মানুষ হয় ধন্য।
রঙ্গীন রঙ্গীন মন আর রঙ্গীন রঙ্গীন তাদের বেশ,
দিনের আলো ফুরালে সব আয়োজন হয় শেষ।

Lohagaranews24 Your Trusted News Partner