
এলনিউজ২৪ডটকম : পহেলা বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে লোহাগাড়া উপজেলা প্রশাসন।
কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৮টায় মঙ্গল শোভাযাত্রা, সাড়ে ৮টায় উদ্বোধনী সংগীতের মাধ্যমে বর্ষবরণ, সকাল ৯টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, সকাল সাড়ে ১০টায় ঐতিহ্যবাহী পান্তাভাত পরিবেশন, সকাল ১১টায় কবিগান ও সকাল সাড়ে ১১টায় সাপের খেলা।

অনুষ্ঠিতব্য কর্মসূচিতে সকলকে সবান্ধবে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) পদ্মাসন সিংহ।
Lohagaranews24 Your Trusted News Partner