
নিউজ ডেক্স : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ বছরের সিটি করপোরেশন নির্বাচন সব মিলিয়ে ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন। আজ শুক্রবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ২০০১ সালে ১০ শতাংশ ভোট নিয়ে সাদেক হোসেন খোকা মেয়র নির্বাচিত হয়েছিলেন। এবার এতকিছুর পরও তুলনামূলক উপস্থিতি অনেক বেশি ছিল। তাই সব মিলিয়ে নির্বাচন ভালো হয়েছে।

নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ার বিষয়ে সেতুমন্ত্রী বলেন, ভোটের দিন ছুটি থাকায় অনেকেই বাড়ি গেছে, বড় একটি দল অংশ নেয়নি, দিনের শুরু থেকেই বৃষ্টি, এছাড়া এটা একটা উপনির্বাচন- সব মিলিয়ে ভোটারদের উপস্থিতি কম ছিল।
তিনি বলেন, রাজনীতি জোয়ার ভাটার মতো। আজ আমরা আছি, কাল নাও থাকতে পারি। একটি রাজনৈতিক দল আজীবন ক্ষমতায় থাকবে এমন অহমবোধ থাকা উচিত নয়।
এ সময় দলের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এসএম কামাল হোসেন উপস্থিত ছিলেন।
Lohagaranews24 Your Trusted News Partner