
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার আমিরাবাদের রাজঘাটা ও সুখছড়ি কালিবাড়ি এলাকায় প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীর সমর্থনে অবস্থিত নৌকা প্রতীকের কার্যালয়ে আজ ২৭ ডিসেম্বর ভোরে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে পালিয়ে যায় বলে লোহাগাড়া থানায় অভিযোগ দেয়া হয়েছে। বিষয়টি থানার এসআই আবদুল হক নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২৪ ডিসেম্বর ভোররাতে এলাকার তেইল্যাপুকুর পাড়ে অবস্থিত নৌকা প্রতীকের অফিসে দুর্বৃত্তরা আগুন লাগিয়েছিল। এ সংক্রান্ত লোহাগাড়া থানায় মামলা হয়েছে। তবে ২৭ ডিসেম্বরের ঘটনায় কোন মামলা হয়নি। তিনি ও থানার এসআই লিটন চন্দ্র সিংহ খবর পেয়ে ঘটনাস্থলে ছুঁটে যান এবং পুড়ে যাওয়া আলামত সংগ্রহ করে থানায় নিয়ে আসেন। পুড়ে যাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে নৌকার পোষ্টার, ব্যানার ও আসবাবপত্রসহ অন্যান্য সমাগ্রী। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে কার্যালয়ে আগুন লাগার ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
Lohagaranews24 Your Trusted News Partner