
আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে আগুনে পুড়ে দুই শিশুসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির আজমান শহরের একটি আবাসিক ভবনে আগুন ছড়িয়ে পড়লে ভবনের ভেতরেই আগুনে পুড়ে তাদের মৃত্যু হয়। কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়, আনুমানিক দুপুর ১২ টায় ভবনটির সাত তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ ঘটনায় নিহত তিন জন হলেন ৬৯ বছর বয়সী এক দাদু এবং তার ৩ ও ৪ বছর বয়সী দুই নাতি। নিহতদের মরদেহ পাশ্ববর্তী খলিফা হাসপাতালে নেয়া হয়েছে।

আজমান সিভিল ডিফেন্স এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল আজিজ বলেন, আজমান শহরের আল রাশিদিয়াহ এলাকার একটি আবাসিক ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ভবনের ভেতর আটকা পড়েন দাদুসহ তার দুই নাতি। দীর্ঘক্ষণ ভবনের ভেতরে থেকে বের হওয়ার চেষ্টা করেও বের হতে না পারায় আগুনে পুড়ে তাদের মৃত্যু হয়।
Lohagaranews24 Your Trusted News Partner