
নিউজ ডেক্স : কানাডার পূর্বাঞ্চলের উপকূলীয় প্রদেশ নিউ ব্রানসউইকে বন্দুকধারীর গুলিতে অন্তত চারজন নিহত হয়েছে। আরও বেশ কয়েকজন আহত হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার সকালে প্রদেশটির রাজধানী ফ্রেডেরিকটন শহরে এই হতাহতের ঘটনায় সন্দেহভাজন একজনকে পুলিশ আটক করে জিম্মায় নিয়েছে। কানাডা পুলিশের এক টুইট বার্তার বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কানাডা পুলিশের ওই টুইট বার্তায় বলা হয়, নিউ ব্রানসউইক প্রদেশের রাজধানী ফ্রেডেরিকটনের ব্রুকসাইড ড্রাইভ ও মেইন রোড এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ বিষয়ে যতো দ্রুত সম্ভব বিস্তারিত তথ্য জানানো হবে।
এ ঘটনার পর ফ্রেডেরিকটনের পুলিশের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের ঘর থেকে বের না হওয়ার এবং ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner