
নিউজ ডেক্স : সন্দ্বীপ থানা পুলিশের উদ্যোগে ১৩ জুন বুধবার গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে থানা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান পিপিএম (বার), এসআই মুহাম্মদ সোলাইমান পাটোয়ারী, এসআই সোহরাওয়ার্দ্দিসহ থানায় কর্মরত অফিসারবৃন্দ।

সন্দ্বীপ থানা পুলিশের এ ধরণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
Lohagaranews24 Your Trusted News Partner