
নিউজ ডেক্স : সাতকানিয়ায় ৬ষ্ট শ্রেণির এক ছাত্রীকে ধর্ষন করেছে বখাটে যুবক। বখাটের নাম মো. হারুন উদ্দিন (১৮)। সেই পুরানগড় ইউনিয়নের মনেয়াবাদ বটতলী এলাকার মো. সুলতান আহমদের ছেলে। গত ২১ অক্টোবর শনিবার বেলা ১২টার সময় মনেয়াবাদ কদমতলী বায়তুশ শরফ মসজিদের পূর্ব পার্শ্বে পাহাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ধর্ষিতার মা বাদী হয়ে গত ২৫ অক্টোবর বৃহষ্পতিবার রাতে সাতকানিয়া থানায় মো. হারুন উদ্দিনকে আসামী করে মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন ওই ছাত্রী সকালে স্থানীয় এক শিক্ষকের কোচিং সেন্টার থেকে পড়া শেষ করে স্কুলে যাওয়ার পথে উত্তর বাজালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় পৌঁছালে বখাটে হারুন একটি সিএনজি অটোরিক্সা নিয়ে স্কুল ছাত্রীর গতিরোধ করে জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে পার্শ্ববর্তী পাহাড়ী নির্জন এলাকায় নিয়ে জোরপূর্বক ধর্ষন করে।

ধর্ষিতা স্কুল ছাত্রী ওই দিন বেলা ১টার দিকে বাড়ি ফিরে বিষয়টি তার মাকে জানায়। ছাত্রীর মা ধর্ষনের বিষয়টি বখাটে হারুনের পরিবারকে জানালে তারা কোন কিছু করতে পারবে না বলে অপারগতা জানান। পরে ধর্ষিতার মা বাদী হয়ে সাতকানিয়া থানায় মামলা দায়ের করেন।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হোসেন বলেন, ধর্ষনের বিষয়ে ছাত্রীর মা বাদী হয়ে বখাটে হারুনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে।
Lohagaranews24 Your Trusted News Partner