
___মোহাম্মদ মাজহারুল ইসলাম খান___
মরলে আমি দেখতে যদি
আসো আমার লাশ,
জেনে নেবো করছি আমি
তোমার প্রেমে পাশ।।

হাজার লোকের মধ্যে এসে
কাফন সড়াও যদি,
মুখটি আমার দেখে তোমার
বইলে চোখে নদী।
বুকের গহীন হতে যদি
আসে দীর্ঘ শ্বাস।
জেনে নেবো করছি আমি
তোমার প্রেমে পাশ।।
মরলে আমি দেখতে যদি
আসো আমার লাশ,
জেনে নেবো করছি আমি
তোমার প্রেমে পাশ।।
তোমার তরে জীবন ভরে
কান্না হলো সার,
তোমায় সুখী দেখি যদি
চাইনা কিছু আর।
ভাল থেকো সুখে থেকো
এই তো অভিলাষ।
জেনে নেবো করছি আমি
তোমার প্রেমে পাশ।।
মরলে আমি দেখতে যদি
আসো আমার লাশ,
জেনে নেবো করছি আমি
তোমার প্রেমে পাশ।।
এই জীবনে আমার মনে
নাই আর কোন আশা,
চাইনা যে আর সুখের ছোঁয়া
চাইনা ভালোবাসা।
যে টুকো ক্ষণ জীন্দা জীবন
দিয়ো পরিহাস।
জেনে নেবো করছি আমি
তোমার প্রেমে পাশ।।
মরলে আমি দেখতে যদি
আসো আমার লাশ,
জেনে নেবো করছি আমি
তোমার প্রেমে পাশ।।
Lohagaranews24 Your Trusted News Partner