
নিউজ ডেক্স : জটিলতা কমাতে হজ ভিসা আবেদনের সময় বাড়ানো হয়েছে। রোববার পর্যন্ত মুসল্লিরা সৌদি আরবের ভিসা আবেদন করতে পারবেন।
শুক্রবার সকালে হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম জানান, যাদের এখনও ভিসা হয়নি তাদের শনিবারের মধ্যে ভিসা আবেদন করতে হবে। তবে যদি কোনো কারণে কারো আবেদন বাকি থাকে তাহলে রোববারও আবেদন গ্রহণ করা হবে এবং ওই দিনই শেষ।

জানা যায়, এখনও প্রায় চার হাজারের মতো যাত্রীর ভিসা হয়নি। তাদের যাত্রা অনিশ্চিত! এদিকে পর্যাপ্ত যাত্রী না পাওয়া ও ভিসা জটিলতায় শুক্রবারও একটি হজ ফ্লাইট বাতিল হয়েছে। ক্রমেই বাতিলের তালিকা আরও দীর্ঘ হচ্ছে।
Lohagaranews24 Your Trusted News Partner