
নিউজ ডেক্স : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ নয়জন বিদেশি প্রবাসী শ্রমিক নিহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় দেশটির আল-বাহা প্রদেশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
হতাহতরা সবাই সৌদি আরবের বেলজুরিশি হাসপাতালে রোগীদের খাবার সরবরাহকারী একটি কেয়ারিং কোম্পানির শ্রমিক। জানা গেছে, ছুটির দিনে তারা পাহাড়ের রাস্তা ধরে ঘুরতে বেড়িয়েছিলেন।

নিহত বাংলাদেশিরা হলেন মালাম মিয়া, আলম শাহ মিয়া ও সাইফ উল ইসলাম। অপর ছয়জনের মধ্যে পাঁচজন মিসর এবং একজন ভারতের নাগরিক। নিহত বাংলাদেশিদের ঠিকানা জানা যায়নি।
Lohagaranews24 Your Trusted News Partner