
নিউজ ডেক্স : সৌদি আরবে সড়ক দুঘর্টনায় গুরুতর আহত আমিনুল হক (৩২) অবশেষে মারা গেছেন। আজ মঙ্গলবার (১৬ মার্চ) সকালে সৌদি আরবের হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
আমিনুল হক বাঁশখালীর কালীপুর ইউনিয়নের পালেগ্রাম তালুকদার বাড়ির দুলা মিয়ার পুত্র।
নিহতের পরিবার ও কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম. শাহাদত আলম জানান, সৌদি আরবে কর্মরত আমিনুল হক গত কয়েকদিন আগে সড়ক দুঘর্টনায় আহত হন। আহত অবস্থায় তাকে সৌদি আরবের হাসপাতালে ভর্তি করা হলে আজ তার মৃত্যু হয়। আজাদী অনলাইন

Lohagaranews24 Your Trusted News Partner