
এলনিউজ২৪ডটকম : সৌদি আরবের মক্কায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে লোহাগাড়ার এক প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) স্থানীয় সময় দুপুর ১২টায় মক্কার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের নাম জসিম উদ্দিন (৪৫)। তিনি উপজেলা সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খান মোহাম্মদ সিকদার পাড়ার মৃত আলী আহমদের পুত্র ও ৩ সন্তানের জনক। স্থানীয় ইউপি সদস্য আবদুস ছবুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের ভাতিজা রবিউল ইসলাম মানিক জানান, প্রায় ১০ দিন পূর্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মক্কার এক হাসপাতালে ভর্তি হন চাচা জসিম উদ্দিন। তারপর থেকে হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। তিনি সৌদি আরবের মক্কায় ব্যবসা করতেন। সৌদি সরকারের নিয়ম অনুযায়ী নিহতের লাশ সেখানেই দাফন করা হবে।

এদিকে, জসিম উদ্দিনের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছলে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
Lohagaranews24 Your Trusted News Partner