
আন্তর্জাতিক ডেক্স : বন্দুকধারীর গুলিতে মসজিদে প্রার্থনারত ৫০ প্রাণ ঝরে যাওয়ার পর সব ধরনের সেমি অটোমেটিক আগ্নেয়াস্ত্র ও অ্যাসাল্ট রাইফেল নিষিদ্ধ করল নিউজিল্যান্ড। আজ বৃহস্পতিবার এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আরডান। ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলার জেরে এ সিদ্ধান্ত নিয়েছেন জাসিন্দা আরডান।
দেশটির প্রধানমন্ত্রী জানান, আগামী ১১ এপ্রিল অস্ত্রসংক্রান্ত এই নতুন আইন পাস করা হবে বলে তিনি আশা করছেন।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, এ আইন পাসের সঙ্গে সঙ্গেই একটি স্কিমের মাধ্যমে নিষিদ্ধ করা এই অস্ত্রগুলো অস্ত্র মালিকদের কাছে থেকে ফেরত নেয়া হবে। যাতে তারা এর মাধ্যমে তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারে।
জঙ্গি হামলাকারী যে ধরনের সেমি অটোমেটিক অস্ত্র নিয়ে হামলা চালিয়েছিল, দেশটির মন্ত্রিপরিষদ সে ধরনের অস্ত্রের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করতে সম্মত হয়। এর পরেই আজ সে ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী।
Lohagaranews24 Your Trusted News Partner