
নিউজ ডেক্স : সাতকানিয়ায় শর্ট পিচ নাইট ক্রিকেট খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) রাত ১১টায় উপজেলার এওচিয়া ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আমিন শরিফ।
নিহত তৌহিদুল ইসলাম (১৮) উপজেলার দেওদিঘী এলাকার নুরুল ইসলামের পুত্র ও নগরীর কর্ণফুলী ইসলামিয়া কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে শর্ট পিচ নাইট ক্রিকেট খেলার সময় অসতর্কতা বশতঃ বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয় তৌহিদ। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে কেরানিহাট এলাকায় এক বেসরকারী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্বজন ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
Lohagaranews24 Your Trusted News Partner