
নিউজ ডেক্স : সাতকানিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (৫ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে কেরানিহাট নয়াখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত একজনকে উপজেলা হাসপাতালে নেয়া হয়েছে।
নিহতের নাম মো. বাবুল বাবুর্চি (৩০)। তিনি চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন কালা মিয়া পাড়ার নুরুল আলমের পুত্র। এতে গুরুতর আহত হন নাজিম উদ্দিন বাবুর্চি।
দোহাজারি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াসিন আরাফাত বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, সাতকানিয়ার কেরানিহাটের উত্তর পাশে নয়াখালে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্তলে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত আরেকজনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেছেন।

Lohagaranews24 Your Trusted News Partner