
নিউজ ডেক্স : সাতকানিয়া থানা পুলিশ ১২ জুলাই বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় অভিযান চালিয়ে এক শিবির নেতাকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে নিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন থানার এসআই মো: আবু বক্কর ছিদ্দিক।
গ্রেফতার শিবির নেতা হুমায়ুন কবির রাসেল (২১) উপজেলার কাঞ্চনা বকশীরখীল এলাকার মৃত জিয়াবুল হকের পুত্র।

সাতকানিয়া থানা সূত্রে জানা যায়, গ্রেফতার শিবির নেতা রাসেল নাশকতাসহ একাধিক মামলার পলাতক আসামী।
১৩ জুলাই তাকে আদালতে সোপর্দ করা হবে বলে থানা সূত্রে প্রকাশ।
Lohagaranews24 Your Trusted News Partner