
নিউজ ডেক্স : সৌদিয়া আরবের মক্কা নগরীর এসফান শামিয়া নামক এক প্রবাসীর করুণ মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। গত ৭ জানুয়ারী পবিত্র মক্কা নগরীর একটি সরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
নিহত নুর মোহাম্মদ প্রকাশ নুর ড্রাইভার (৫৫) সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের পশ্চিম গাটিয়াডেঙ্গা মেহেদী পাড়ার মৃত আবদুল জলিলের পুত্র। বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই ইউসুফ আলী।

তিনি জানান, দীর্ঘ এক মাস যাবৎ তার ভাইয়ের কফিল ঘরে আটকে রেখে শারিরীক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। এতে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। গত ২ জানুয়ারী তার ভাইকে কফিলের লোকজন হাসপাতালের রেখে চলে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নুর ড্রাইভার মারা যান।
তিনি আরো জানান, কফিলের কাছ থেকে দু’বছরের বকেয়া বেতন চাওয়ায় তার ভাইকে শারিরীক ও মানষিক নির্যাতন করে মেরে ফেলেছে। তিনি ভাইয়ের মৃত্যুর সুষ্ঠ বিচারের জন্য বাংলাদেশ দূতাবাসের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
Lohagaranews24 Your Trusted News Partner