
নিউজ ডেক্স: সাতকানিয়ার আমিলাইশ ইউনিয়নে ধান চুরির অভিযোগে মো.মহিউদ্দিন (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার (২৯ মে) রাতে সরোয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মো.মহিউদ্দিন (৩২) উপজেলার ছদাহা ইউনিয়নের বাসিন্দা।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, শাহ পারওয়াল মাদ্রাসার নির্মাণাধীন ভবনে স্থানীয় লোকজন ধান কেটে রেখেছিলেন।
তিনি আরও জানান, চুরি করে ৫ বস্তা ধান গাড়িতে তুলেছিল। স্থানীয় বাসিন্দারা চোরদের দেখে ধাওয়া দিলে একজনকে রেখে অপর ২ জন পালিয়ে যায়। গণপিটুনিতে ধৃত মহিউদ্দিনের মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। -বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner