
নিউজ ডেক্স : বান্দরবান পার্বত্য জেলার থানচির সাঙ্গু নদীতে সাঁতার কাটতে গিয়ে মো. বেলাল হোসেন নামে এক নির্মাণ শ্রমিক নিখোঁজ হয়েছেন।
সোমবার বিকেলে কাজ শেষে নদীতে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে। নিখোঁজ বেলাল হোসেন কক্সবাজারের চকরিয়া উপজেলা খুটাখালী ইউনিয়নের আবুল হোসেনের ছেলে।

নির্মাণ সংস্থার ম্যানেজার সরোয়ার হোসেন জানান, থানচি সদর ইউনিয়নে ৫নং ওয়ার্ড ও ৬নং ওয়ার্ডে যোগাযোগ স্থাপনে ডুকলোক ঝিরিতে একটি সেতু নির্মাণ কাজ চলমান রয়েছে।
কাজ শেষে বিকেলে শ্রমিক বেলাল হোসেনসহ পাঁচজন শ্রমিক নদীর ঘাটের এপার থেকে ওপার সাঁতার কাটতে যায়। এর মধ্যে অন্যরা সাঁতার কেটে নদীর অপর পারে উঠতে পারলেও বেলাল নদীর মাঝপথে হারিয়ে যায়।
এ ব্যাপারে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর সাত্তার ভূঁঞা জানান, নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ ব্যক্তির খোঁজ চলেছে।
Lohagaranews24 Your Trusted News Partner