
নিউজ ডেক্স : নগরের টাইগারপাসে বাইসাইকেলের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী ছিটকে পড়েছেন। এ সময় সামনে-পেছনে বড় গাড়ি থাকলেও পুলিশের হস্তক্ষেপে প্রাণে বেঁচে যান তিনি। মঙ্গলবার (২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
একজন প্রত্যক্ষদর্শী জানান, চোখের পলকে বড় দুর্ঘটনা ঘটতে পারতো। সামনে ছিলো মিনি ট্রাক, পেছনে বাস। দায়িত্বরত ট্রাফিক পুলিশ বিষয়টি আঁচ করতে পেরে দ্রুত গাড়িগুলো থামিয়ে দেন।
ট্রাফিক সার্জেন্ট পুলক দেব জানান, বৃষ্টির কারণে সড়ক কিছুটা পিচ্ছিল ছিলো। মোটরসাইকেল চালক ইস্পাহানি মোড়ের দিক থেকে দেওয়ানহাটের দিকে যাচ্ছিলেন। ওই মোটরসাইকেলের পেছনে একটি বাইসাইকেল ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে যান। আমরা দ্রুত তাকে উদ্ধার করি। বাংলানিউজ

Lohagaranews24 Your Trusted News Partner