
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় মুজাহিদে আজম শাহ্ সুফী আল্লামা ছিদ্দিক আহমদ আজাদ (রহ.) এর ইছালে ছওয়াব উপলক্ষে খতমে নবুওয়ত সম্মেলন আগামীকাল শুক্রবার (১২ মার্চ) দুপুর থেকে শুরু হবে।
উপজেলার পদুয়া ইউনিয়নের আজাদ নগরের ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য সম্মেলনে সভাপতিত্ব করবেন বায়তুশ শরফের পীর সাহেব আল্লামা শায়খ মুহাম্মদ আব্দুল হাই নদভী।
চট্টগ্রাম- ১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী প্রধান অতিথি এবং জনৈপুরীর পীর সাহেব ড. আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া ছিদ্দিকী ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে শরীয়াহ বোর্ডের চেয়ারম্যান ড. আল্লামা গিয়াস উদ্দিন তালুকদার আলোচক হিসেবে উপস্থিত থাকবেন।

সম্মেলন উদ্বোধন করবেন বাঁশখালীর শাহ্ সুফি আল্লামা আবদুল মজিদ। অনুষ্ঠিতব্য সম্মেলনে দল-মত নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন আল্লামা ছিদ্দিক আহমদ আজাদ (রহ.)’র পুত্র শাহ্ মৌলানা ফানাফিল্লাহ বিন আজাদ।
Lohagaranews24 Your Trusted News Partner