১৯ দিনব্যাপী ৪৮তম চুনতি সীরতুন্নবী (সা:) মাহফিলে আগামীকাল ৩০ নভেম্বর (শুক্রবার) বাদ মাগরিবের অধিবেশনে আলোচনা করবেন মরক্কো আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগের পরিচালক ও lohagaranews24.com’র উপদেষ্টা লোহাগাড়ার কৃতিসন্তান মুহাম্মদ মহিউদ্দিন মাহী।
সীরত ময়দানে আয়োজিত মাহফিলে “খোলাফায়ে রাশেদীনের শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য, শাসন কার্যে তাঁদের অনুসৃত নীতিমালা প্রত্যেকে যুগেই শান্তি প্রদান করতে সক্ষম” বিষয়ে আলোচনা করবেন তিনি।
এতে সকলকে উপস্থিত হয়ে আলোচনা শ্রবণ করার আহবান জানিয়েছেন মাহফিল কর্তৃপক্ষ। – খবর প্রেস বিজ্ঞপ্তির

Lohagaranews24 Your Trusted News Partner