
নিউজ ডেক্স : নগরের চান্দগাঁও এলাকায় ৫ বছরের শিশুকে হত্যার ঘটনায় সন্দেহভাজন মো. ইমন (২২) নামে এক যুবককে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৯ জুন) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ জানায়, নগরের বাহির সিগন্যাল এলাকা থেকে মো. ইমনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইমন শিশুটির পিতা মহিউদ্দীনের বন্ধু। শিশুটির মা ফাতেমা বেগমের সঙ্গেও পারিবারিক যোগাযোগ ছিল।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, শিশু হত্যা মামলায় ইমনকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত রোববার দুপুরে বেপারিপাড়া এলাকায় একটি বাসার খাটের নিচ থেকে ৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার করা হয়। বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner