
নিউজ ডেক্স: চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় কারফিউ শিথিল থাকবে ১৬ ঘণ্টা। বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।
এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশে সহিংস পরিস্থিতি তৈরি হলে গত ১৯ জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করে সরকার।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আজ (বুধবার) ১৬ ঘণ্টা শিথিল ছিল কারফিউ। বৃহস্পতিবার (১ আগস্ট) কারফিউ শিথিল থাকবে ১৬ ঘণ্টা বিরতি দিয়ে পুনরায় কারফিউ বলবৎ থাকবে।
Lohagaranews24 Your Trusted News Partner