
লোহাগাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলা সদরের বটতলী মোটর ষ্টেশনস্থ অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি এম. এম. আহমদ মনির ও সাধারণ সম্পাদক আবদুল আউয়াল জনির সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি অধ্যাপক আবদুল খালেক, মনির আহমদ আজাদ, সাংগঠনিক সম্পাদক সাত্তার সিকদার, সহ-সাধারণ সম্পাদক মারুফ খান, অর্থ সম্পাদক মোজাহিদ হোসাইন সাগর, দপ্তর সম্পাদক এরশাদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ এম রাব্বি, সদস্য জমির উদ্দিন।

সভায় মাস্টার আবদুল খালেককে ফোরামের নতুন সদস্য হিসেবে অন্তর্ভূক্ত পূর্বক বরণ করে নেয়া হয়। তিনি সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন। এছাড়াও সাধারণ সভায় ফোরামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা। প্রেস বিজ্ঞপ্তি

Lohagaranews24 Your Trusted News Partner