
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচন ৩য় ধাপে আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। ৩য় ধাপে লোহাগাড়া উপজেলা ছাড়াও চট্টগ্রাম জেলার বোয়ালখালী, পটিয়া, আনোয়ারা, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন পাঁচ ধাপে করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ১০ মার্চ প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন হবে। এছাড়া বাকি চার ধাপের খসড়া তফসিলও প্রস্তুত করেছে ইসি। ইসির খসড়া অনুযায়ী ১৮, ২৪, ৩১ মার্চ ও ১৮ জুন বাকি চার ধাপগুলোতে উপজেলা নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। ইসি সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

তৃতীয় ধাপের তফসিল হবে ১৬ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র দাখিল ২৬ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৫ মার্চ ও ভোটগ্রহণ ২৪ মার্চ।
প্রসঙ্গত, ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের দুই সপ্তাহ পর (১৯ জানুয়ারি) উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করে কাজী রকিবউদ্দীন আহমদের কমিশন। ১৯ ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত মোট ছয় ধাপে ওই নির্বাচনের ভোটগ্রহণ হয়।
Lohagaranews24 Your Trusted News Partner