
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিতরা শপথ গ্রহণ করেছেন। আজ ৯ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ পাঠ করার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আবদুল মান্নান।
উল্লেখ্য, গত ৩১ মার্চ ৪র্থ ধাপে লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান পদে এম. ইব্রাহিম কবির ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন আক্তার নির্বাচিত হয়।

Lohagaranews24 Your Trusted News Partner