
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় মালবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসে তল্লাশী করে ২৫ হাজার পিস ইয়াবাসহ ৩ পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ মার্চ) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয়েছে ইয়াবা পাচারে ব্যবহৃত মালবাহী ট্রাক।
গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজারের চকরিয়া থানার কাকার ২নং ওয়ার্ডের মাইছখাগড়া এলাকার মৃত মো. শফির পুত্র মো. ফজলুর করিম (৩১), টেকনাফ থানার শাপলাপুর ১নং ওয়ার্ডের বাহারছড়া এলাকার আবদুস সালামের পুত্র মো. শফিকুল্লাহ (৩২) ও উখিয়া থানার কুতুপালং ক্যাম্পের মো. আবুল নছরের পুত্র মো. ওবায়দুল হক (২০)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, যাত্রীবাহী বাসে তল্লাশী করে ফজলুর করিমের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মালবাহী ট্রাকে তল্লাশী করে শফিকুল্লাহ ও ওবায়দুল হকের কাছে পাওয়া যায় ২০ হাজার পিস ইয়াবা। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৭৫ লাখ টাকা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner