
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ মো. আবু তাহের (২৭) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত ট্রাক।
শনিবার (২৪ এপ্রিল) রাত ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবু তাহের নোয়াখালীর হাতিয়া থানার ভূঁইয়ার বাজার এলাকার মৃত মো. রফিকের পুত্র।
লোহাগাড়া থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, চট্টগ্রামমুখী ট্রাকে তল্লাশী চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। একইদিন সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner