
এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে সাড়ে ৫ হাজার পিস ইয়াবাসহ ৩ পাচারকারীকে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে চুনতি ইউনিয়নের ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নোয়াখালী জেলার সদর থানার মো. শফিকের পুত্র মো. রকি (২০), একই এলাকার মৃত সেলিম উদ্দিনের পুত্র সাইফুল ইসলাম (২০) ও কক্সবাজারের টেকনাফ থানার গোলারবিল এলাকার মো. ইসমাঈলের পুত্র মো. আবদুল্লাহ (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম শহরমুখী একটি মিনিট্রাকে তল্লাশী চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত মিনিট্রাক।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner