ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক পেলেন ইব্রাহিম কবির

লোহাগাড়ায় ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক পেলেন ইব্রাহিম কবির

414

এলনিউজ২৪ডটকম : আসন্ন লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক পেলেন এম. ইব্রাহিম কবির। আজ ৮ মার্চ শুক্রবার এ প্রতীক বরাদ্দ দেয়া হয় বলে জানান উপজেলা নির্বাচন অফিসের দায়িত্বশীল খলিল আহমদ।

জানা যায়, এম. ইব্রাহিম কবির লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের নারিশ্চা গ্রামের প্রখ্যাত আলেমেদ্বীন ও চট্টগ্রাম বায়তুশ শরফ কামিল মাদ্রাসার সাবেক আরবি বিভাগের সহকারি অধ্যাপক হযরত আলহাজ্ব মাওলানা ফৌজুল কবিরের বড় সন্তান এবং চট্টগ্রাম- ১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীর ভাগিনা।

উল্লেখ্য, আগামী ২৪ মার্চ এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ৯ ইউনিয়নে সর্বমোট মোট ১ লাখ ৯০ হাজারের অধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!