
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার চুনতি চাঁদারকুল এলাকায় অবৈধ বালু মহালে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম। একটি প্রভাবশালী মহল প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ওই এলাকার ছায়ের খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। অভিযানে একটি বালুভর্তি ডাম্পার ও অবৈধভাবে উত্তোলনকৃত বালুর স্তুপ জব্দ করা হয়। ওই স্তুপে প্রায় ৪ শতাধিক ডাম্পার বালু রয়েছে বলে জানা গেছে। গত ২১ নভেম্বর মঙ্গলবার এ অভিযান পরিচালনা করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম জানান, জব্দকৃত বালু নিলামে বিক্রি করা হবে। উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু উত্তোলনকারী প্রভাবশালী কিংবা অন্য যে কেউ হোক কাউকে ছাড় দেয়া হবে না। এর আগেও উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রচুর বালু জব্দ করা হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner