
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় মো. জুনাইদ (২৫) নামে ছয় মামলার পলাতক এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জুনাইদ চুনতি ইউনিয়নের হানিফার পাড়ার মো. ইলিয়াছের পুত্র।
অভিযান পরিচালনা করেন চুনতি পুলিশ ফাঁড়ির এএসআই এ.কে.এম ইউনুছ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যা, ভাংচুর ও নাশকতাসহ ৬ মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এড়াতে সে দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তার আসামী জুনাইদকে বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হবে।

Lohagaranews24 Your Trusted News Partner