
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ১৭ নভেম্বর শুক্রবার বিকেলে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলামের জন্মদিন উদযাপন করা হয়েছে।
লোহাগাড়া বটতলীস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এ জন্মদিন অনুষ্ঠানে আমিনুল ইসলামের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে এক বিশেষ মোনাজাতে আমিনুল ইসলামের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

দোয়া মাহফিল শেষে এক আলোচনা সভা লোহাগাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী ও প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মোঃ সালাহ উদ্দিন হিরু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা ফরিদ আহমদ, মোঃ মিয়া ফারুক, তৈয়বুল হক বেদার, মোঃ আনিছ উল্লাহ ও লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির সাবেক সভাপতি মামুনুর রশিদ চৌধুরী প্রমুখ।
আলোচনা সভার শুরুতে আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরীসহ এলাকার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগ নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
Lohagaranews24 Your Trusted News Partner