
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার চরম্বা ইউনিয়নের দক্ষিণ কালোয়ার পাড়ায় এক বসতঘর আগুনে পুড়ে গেছে। রবিবার (১৯ জানুয়ারি) রাত ১০টায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মিয়া। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মৌলানা রফিক ওই এলাকার হাজী নূর মোহাম্মদ ফকিরের পুত্র।

স্থানীয়রা জানান, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত। মুহুর্তের মধ্যে মাটির দেওয়াল ও টিনের ছাউনিযুক্ত বাড়িতে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়। ততক্ষণে বসতঘরের সবকিছু পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক জানান, আগুনে আমার বসতঘরের সবকিছু পুড়ে গেছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা যায়।
Lohagaranews24 Your Trusted News Partner