
ফাইল ছবি
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা সদরের বটতলী মোটর ষ্টেশনের দরবেশহাট রোডস্থ কাজি পুকুরের উত্তর পাড়ে ৮ নভেম্বর বুধবার বিকেল ৪টায় আবদুস শুক্কুরের কলোনীর ২ বাসা ও ২ দোকান অগ্নিকান্ডে সম্পূর্ণ ভূষ্মিভূত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষতিগ্রস্থ দোকানদার আবদুর রহিম।
ক্ষতিগ্রস্থরা হলেন কলোনীর ভাড়াটিয়া শাহজাহান, আবদুর রহিম এবং দোকানদার আবদুর রহিম ও মঞ্জুর মেস্ত্রী।

ক্ষতিগ্রস্থ দোকানদার আবদুর রহিম জানিয়েছেন, অগ্নিকান্ডে দু’টি দোকানের ব্যাপক ক্ষতি হয়েছে। মোঃ শাহজাহানের কক্ষের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়রা জানিয়েছে। মুহুর্তের মধ্যে আগুনের লেলীহান শিখা পুরো কলোনী ঘিরে ফেলে। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন আগুন নিভাতে এগিয়ে আসে।
অপরদিকে, সাতকানিয়া ফায়ার ষ্টেশনের সিনিয়র ষ্টেশন কর্মকর্তা মোঃ ইদ্রিছ জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ অর্ধলক্ষ টাকার বেশী হবে না। চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে তিনি জানিয়েছেন। তবে ভষ্মিভূত ঘর একটি, দু’টি নই। মোঃ শাহজাহানের ঘরই অগ্নিকান্ডে সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানিয়েছেন তিনি।
Lohagaranews24 Your Trusted News Partner