
নিউজ ডেক্স : লোহাগাড়ার আরো ২ জন চকরিয়ার বরইতলী রাস্তার মাথায় এলাকায় যাত্রীবাহী বা ও ম্যাজিক গাড়ির সংঘর্ষে নিহত হয়েছেন বলে জানা গেছে। তারা হলেন লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার মোস্তাক আহমদের স্ত্রী রোকেয়া বেগম (৪৮), তার মেয়ে ও আবুল হাশেমের স্ত্রী জায়তুন নাহার (২৫)। আজ ১১ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় ম্যাজিক গাড়ি চালক লোহাগাড়া উপজেলার আধুনগর এলাকার আহামদ হোসেনের পুত্র খাইর আহমদও (৩০) নিহত হয়েছে।
নিহত অন্যারা হলেন চকরিয়ার হারবাং পাহাড়তলীর সাইফুল আলমের পুত্র আবুল কাশেম (২৭), হারবাং দক্ষিণ পাড়ার মনছুর আলমের পুত্র জহির আহমদ (৩১) ও মৃত যতিন্দ্র সিকদারের মেয়ে বাসন্তি সিকদার।

উল্লেখ্য, প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চিরিঙ্গা হাইওয়ে থানার এসআই নাসির উদ্দিন জানান, স্টার লাইন পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫০৬৩৮) কক্সবাজারমুখী বাসটি মহাসড়কের চকরিয়ার বরইতলী রাস্তারমাথা পেট্রল পাম্প এলাকায় পৌঁছালে বিপরীতমুখী ম্যাজিক গাড়ির (ন-১৬-৬৪৬৫) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৬ জন মারা যান। এ ঘটনায় উভয় গাড়ির অন্তত ২৫ জন আহত হয়েছেন।
Lohagaranews24 Your Trusted News Partner