
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার পদুয়ায় বিষাক্ত সাপ নিয়ে খেলতে গিয়ে ছোবলে মো. সাঈদ (১৯) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ৭টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কিশোর সাঈদ ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের আঁধারমানিক লালারখিল এলাকার মতিউর রহমানের পুত্র ও পেশায় একজন শ্রমিক।

জানা যায়, ঘটনার দুইদিন আগে একটি বিষাক্ত সাপ নিজ হাতে ধরে ঝারে বন্দি করে রাখে। পর্যায়ক্রমে সাপটি ঝার থেকে বের করে খেলা করে পুণরায় ডুকিয়ে রাখে। বিষাক্ত সাপটি নিয়ে খেলার এক পর্যায়ে অসাবধানতা বশত: তাকে ছোবল মারে।
নিহতের ভাই মো. রায়হান জানান, গত সোমবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে তার ভাই সাঈদ বিষাক্ত সাপ ধরে খেলার সময় ছোবল মারে। এর কিছুক্ষণ পর তার শরীরে বিষের প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টি বুঝতে পেরে রাত সাড়ে ৯টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থার তার শারীরিক অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ জানান, বিষাক্ত সাপের ছোবলে আক্রান্ত এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। অ্যান্টিভেনম দেয়ার পরও অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।
Lohagaranews24 Your Trusted News Partner