Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় বালু উত্তোলন বন্ধে প্রতিবাদ, ষড়যন্ত্রে হয়রানির শিকার ৬ যুবক

লোহাগাড়ায় বালু উত্তোলন বন্ধে প্রতিবাদ, ষড়যন্ত্রে হয়রানির শিকার ৬ যুবক

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করতে গিয়ে হয়রানিমূলক মামলার আসামী হলেন দুই প্রবাসীসহ আমিরাবাদের হাজারবিঘার ৬ যুবক। মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের একটি রেস্টুরেন্টের হল রুমে এক সংবাদ সম্মেলন এমন তথ্য জানান ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে তারেক উদ্দিন বলেন, আমিরাবাদের মল্লিক ছোয়াং এলাকায় একটি মহল জামছড়ি খালের ইজারা নিয়ে শর্ত ভঙ্গ করে টংকাবতী খাল থেকে অপরিকল্পিতভাবে নির্বিচারে শ্যালো মেশিন দিয়ে বালু তোলছে। ফলে এলাকার খালপাড়ের বসতঘর, রাস্তা, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান ভেঙ্গে খালের গর্ভে বিলীন হওয়ার ঝুঁকির মুখে পড়েছে।

এ নিয়ে এলাকাবাসী প্রতিবাদ জানালে ওই মহল প্রবাসী আজিজুর রহমান, প্রবাসী আবু বক্কর, মোহাম্মদ শহিদ, কলেজ ছাত্র আবরার হোসাইন, হাফেজ ইয়াছিন আরাফাত ও তারেক উদ্দিনকে এজাহারভুক্ত করে আরো ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করে হয়রানি করে আসছেন। তিনি মিথ্যা তথ্য ও ছবি ব্যবহার করে হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। এসময় মোহাম্মদ শহিদ, কলেজ ছাত্র আবরার হোসাইন, হাফেজ ইয়াছিন আরাফাত ও তারেক উদ্দিনসহ এলাকার গন্যমাণ্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য. চলতি বছরের ১৬ সেপ্টেম্বর এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন। তিনি এলাকার বতসভিটা, রাস্তা, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙ্গন রোধ করতে অপরিকল্পিত বালু উত্তোলন করতে বন্ধ করার জন্য সংশ্লিষ্টদের আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!