Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় পিকনিকের বাস উল্টে নারীসহ আহত ১৫

লোহাগাড়ায় পিকনিকের বাস উল্টে নারীসহ আহত ১৫

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকনিকের বাস উল্টে প্রায় ১৫ জন আহত হয়েছেন। রোববার (২৮ জুন) দুপুর ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার সদর ইউনিয়নের লোহারদিঘীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন মহিউর রহমান (২৬), মিজানুর রহমান (২৫), শামীম (২০), মতিউর রহমান (২০), মঈনুল (১৮), নাঈম (২০), সাকিব হাসান (২২), রিয়াদ (১০), সাব্বির (২৪) ও সুমাইয়া (২৪)। আহতরা সবাই বগুড়ার শাহজাহানপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে বাঁকে চট্টগ্রামুখি টিআর ট্রাভেলস পরিবহণের একটি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে বাসে থাকা প্রায় ১৫ যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য লোহাগাড়া ট্রমা সেন্টার ও উপজেলা সদরের বেসরকারি হাসপাতালে প্রেরণ করেন।

আহত মিজানুর রহমান জানান, তারা প্রায় ৫০ জন যাত্রী নিয়ে বগুড়া থেকে কক্সবাজারে ভ্রমণে যান। সেখান থেকে ফেরার পথে ঘটনাস্থলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অনেকে আহত হয়েছেন।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। দুর্ঘটনার পর বাস চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!