ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় দুর্গাপুজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

লোহাগাড়ায় দুর্গাপুজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রশাসনের সাথে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লোহাগাড়া আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর আহসানুল করিম রাঈম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সেতু ভুষণ দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নাহীদ আহম্মেদ জাকির, উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা সুনীল কুমার চৌধুরী, উপদেষ্টা শিক্ষক অসীম কুমার দাশ, প্রসেনজিৎ পাল, শিবুপদ চৌধুরী, সভাপতি মৃণাল দাশ মিলন, সহ-সভাপতি শিক্ষক খোকন কান্তি নাথ, শিক্ষক নরেন দাশ, সাধারণ সম্পাদক অধ্যাপক বাবলু শংকর নাথ, যুগ্ম সাধারণ সম্পাদক কাঞ্চন আচার্য্য, পলাশ দাশ, অর্থ সম্পাদক অধ্যাপক অনুপ দাশগুপ্ত, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক খোকন সুশীল, সহ-প্রচার সম্পাদক শিক্ষক বাবলু কান্তি হাজারী, মহিলা বিষয়ক সম্পাদক শিক্ষিকা পান্নাশ্রী আচার্য্য, পূজা বিষয়ক সম্পাদক ডা. সুকুমার নাথ, নির্বাহী সদস্য শিক্ষক সুমন মজুমদার হিরু, রবিশংকর দাশ, ডা. সুধীর রঞ্জন নাথ, রনজিত দাশ, শিক্ষক বিশ্বজিত চৌধুরী, জুয়েল দাশ, পার্থ সারথী দাশ যিশু, প্রদীপ শীল,পুলক মজুমদার, মিশন দাশ, ডা. পলাশ বিশ্বাস ও তপু দাশসহ উপজেলার ১১১টি পূজামন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।

ইউএনও বলেন, দুর্গাপূজার সময় কোনো অবস্থাতেই ডিজে পার্টি ও মদ্যপানের সুযোগ নেই। ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে কোনো ধরনের অশালীনতা সহ্য করা হবে না। নামাজের সময় সব ধরণের মাইক ও সাউন্ড সিস্টেম বন্ধ রাখতে হবে। এছাড়া রাত ১১টার পর আর কোনোভাবেই মাইক ব্যবহার করা যাবে না। পূজামন্ডপ ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই উৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সার্বজনীন। তাই সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!