Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় দিন দুপুরে তালা ভেঙ্গে বসতঘরে চুরি

লোহাগাড়ায় দিন দুপুরে তালা ভেঙ্গে বসতঘরে চুরি

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় দিন দুপুরে তালা ভেঙ্গে বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৭ অক্টোবর) দুপুরে সদর ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের দরবেশহাট সওদাগর পাড়ায় এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বসতঘরের মালিকের নাম শাহাব উদ্দিন চৌধুরী। তিনি ওই এলাকার মৃত হাকিম বক্সুর পুত্র।

ক্ষতিগ্রস্ত শাহাব উদ্দিন চৌধুরী জানান, তারা স্বপরিবারে চট্টগ্রাম নগরীতে বসবাস করেন। বসতঘর দেখভাল করার জন্য প্রতিদিন রাতে একজন মহিলা থাকেন। সে সকাল ১০টার দিকে নিজ বাড়িতে চলে যায়। ঘটনারদিন দুপুরে বসতঘরে কেউ না থাকা সুযোগে চোরেরা ভবনের নিচতলার গ্রীল দিয়ে ভেতরে প্রবেশ করে। এরপর ভবনের দ্বিতীয় ও চতুর্থ তলায় দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে সাড়ে ৫ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ৬০ হাজার টাকা ও মূল্যবান মালামাল নিয়ে যায়। এছাড়া রুমের ভেতরে থাকা সব আসবাবপত্র এলোমেলো করে ফেলে।

লোহাগাড়া থানার এসআই গৌবিন্দ দাশ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত পরিবার লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!