Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে দুই বাইক আরোহী আহত

লোহাগাড়ায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে দুই বাইক আরোহী আহত

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে দুই বাইক আরোহী গুরতর আহত হয়েছেন।

সোমবার (৪ আগস্ট) রাত ৮ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের একটি হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ দূর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলার চুনতি ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের হাদুর পাহাড় এলাকার ফৌজুল কবিরের পুত্র মো. কফিল উদ্দিন (২৮) ও একই এলাকার মোহাম্মদ বদরুর পুত্র কুতুব উদ্দিন (২৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কুকুরের সাথে ধাক্কা লেগে বাইকসহ আরোহীরা পড়ে যায়। এ সময় কক্সবাজারমুখি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই বাইক আরোহীর শরীরের বিভিন্নস্থানে আহতসহ পা ভেঙ্গে গেছে।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!