Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় ঝুলন্ত অবস্থায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

লোহাগাড়ায় ঝুলন্ত অবস্থায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার কলাউজানে ঝুলন্ত অবস্থায় তাহমিনা সোলতানা (১৬) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১২টার দিকে ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের শহরবানু বাপের পাড়ায় নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তাহমিনা সোলতানা একই এলাকার আবদুর রহিমের কন্যা ও ডা. এয়াকুব বজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

স্থানীয় ইউপি সদস্য মাহমুদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনারদিন সকালে তাহমিনা সোলতানাকে বসতঘরে রেখে পাশ্ববর্তী টংকাবতীর চরে ক্ষেতে যান। এই সুযোগে স্কুলছাত্রী তাহমিনা সকলের অগোচরে নিজ শয়নকক্ষে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়। দীর্ঘক্ষণ তার সাড়া না পাওয়ায় স্বজনরা তাকে খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে তার কক্ষের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও সাড়া পাওয়া যায়নি। বিষয়টি থানা পুলিশের কাছে অবহিত করা হয়। পরে পুলিশের উপস্থিতিতে দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় স্কুলছাত্রী তাহমিনা সোলতানার মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘদিন যাবত তার মানসিক রোগের চিকিৎসা চলছিল বলে জানা গেছে।

লোহাগাড়া থানার এসআই মো. কামাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!