
নিউজ ডেক্স : মেয়াদোত্তীর্ণ প্রসাধনী সামগ্রী ব্যবহার করে পার্লার পরিচালনার দায়ে নগরীর মেহেদীবাগের লুসি বিউটি পার্লারকে এক লাখ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার চলা অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া মুন। তিনি দৈনিক আজাদীকে বলেন, কিছু প্রসাধনী সামগ্রীর মেয়াদ শেষ হয়ে গেছে ২০১০ সালে। এছাড়া কিছুর মেয়াদ ফুরিয়ে যায় ২০১২, ২০১৪ এবং ২০১৫ সালেই। তারা দীর্ঘদিন ধরেই এই বিপুল পরিমাণ রূপসজ্জার এসব প্রসাধনী সামগ্রী ব্যবহার করে আসছে। অপরদিকে ফ্রিজে পুরোনো ও নষ্ট হয়ে যাওয়া হারবাল পণ্য সংরক্ষণের পাশাপাশি মাছ মাংস রাখা হয়। মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব কার্যক্রম চালানোয় এবং গ্রাহকদের প্রতিশ্রুত সেবা না দেয়ায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে। –আজাদী

Lohagaranews24 Your Trusted News Partner